সমিতির শ্রীপুর উপজেলা শাখার পরিচালনা কমিটির সহসভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল অঞ্চলের ব্যবস্থাপক শাহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক দবির হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার এবং পরিচালনা কমিটির সদস্য কামাল হোসেন।
পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সেক্রেটারি মো. বাকিবিল্লাহ। এ সময় সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণ, সদস্যসেবা বৃদ্ধি এবং সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে নিয়মিত সঞ্চয়কারী, আমানতকারী এবং সময়মতো ঋণ পরিশোধকারী সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে র্যাফেল ড্রের মাধ্যমে বিজয়ী ২০ সদস্যের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।
মতামত