পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাই মামলার আসামি সাগরকে গ্রেপ্তার করতে অভিযানে যান সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এলোপাতাড়ি কোপে তিন পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে সোর্স মাসুম মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত