সারাদেশ

মাগুরার শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রিন্ট
মাগুরার শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত : ৭ জুলাই ২০২৬, রাত ১২:০৬

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এবং শ্রীপুর সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আবদুল মালেক।

পল্লী উন্নয়ন কার্যালয়ের আওতাধীন উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই সভা শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।