সারাদেশ

বটিয়াঘাটায় পল্লী উন্নয়ন দিবস পালিত: ঋণ ও গাছের চারা বিতরণ

প্রিন্ট
বটিয়াঘাটায় পল্লী উন্নয়ন দিবস পালিত: ঋণ ও গাছের চারা বিতরণ

প্রকাশিত : ৭ জুলাই ২০২৬, বিকাল ৪:১০

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় উদযাপিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি এম ডি খায়রুল ইসলাম খান জনি।

এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর, পিআইও সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপকারভোগীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ করেন অতিথিরা।