সদর থানা পুলিশ জানায়, গড়েয়া আরাজি ডাঙ্গী পুকুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছিল সুমন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
মতামত