সারাদেশ

সাঁথিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রিন্ট
সাঁথিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত : ৮ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০৩

পাবনার সাঁথিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের কাওছার হাবিব (৩৮) এবং কাশিনাথপুর ইউনিয়নের কাবারিকোলা গ্রামের মো. অন্তট (২২) ও আরিফ (২০)।

আদালত সূত্রে জানা যায়, মাদক বিক্রি ও সেবনের দায়ে কাওছার হাবিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাভোগ করতে হবে। এছাড়া অপর দুই আসামি অন্তট ও আরিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে, সাঁথিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।