সরেজমিনে দেখা যায়, খোরশেদ তাঁর সংগঠন টিম খোরশেদ ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের হাতে বিশুদ্ধ পানি তুলে দিচ্ছেন। জানা যায়, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর পর থেকেই আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন কেন্দ্রে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাতপাখার ব্যবস্থা করছি। আজ বৃষ্টির কারণে হাতপাখার বদলে শুধু পানি দেওয়া হয়েছে।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্টের সামান্য অংশীদার হতেই তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান তিনি।
মতামত