মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জুলাই পথযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বন্যা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর ভূমিকার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, চলতি বন্যায় শিক্ষার্থীদের হাঁটু পানিতে ডুবিয়ে পরীক্ষা দেওয়ানো হচ্ছে। পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল থাকছে, যা শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। আর আমাদের শিক্ষামন্ত্রী কেবল স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ।
সমাবেশে তিনি দেশের বন্যা পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ বিভিন্ন অঞ্চল সাতদিন ধরে বন্যায় ভাসলেও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি। অথচ সংকটের এই সময়ে একজন প্রতিমন্ত্রী বিদেশে গেছেন এবং প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন। চট্টগ্রামের মানুষকে মাথাপিছু মাত্র ৩০ টাকারও কম বরাদ্দ দেওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।
বর্তমান বিএনপি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সরকার তার প্রতিশ্রুতি থেকে পিছু হটেছে। তারা হাসিনার বিচার ব্যবস্থা, সচিবালয় ও ব্যবসায়ীদের পুনর্বাসন করছে। আমরা কেবল ব্যক্তির নয়, ফ্যাসিবাদের পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম।
সোনারগাঁও মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পথযাত্রায় আরও অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত