নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে ব্লু পিয়ার রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, সেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা না থাকায় রান্নাঘরজুড়ে তেলাপোকার বিচরণ এবং ফ্রিজে বাসি খাবার জমানো ছিল। সার্বিক অপরিচ্ছন্নতার দায়ে তাদের জরিমানা করা হয়েছে।
এদিকে অনিয়মের বিষয়টি স্বীকার করে রেস্টুরেন্টের ম্যানেজার জাকির হোসেন বলেন, ভোক্তা অধিকারের কর্মকর্তারা যেসব ত্রুটি ধরেছেন, তা সংশোধনের জন্য আমরা ৭ দিনের সময় চেয়েছি। এই সময়ের মধ্যে সব ঠিক করে ফেলা হবে।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে এমন অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
মতামত