সারাদেশ

শ্রীপুরে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত

প্রিন্ট
শ্রীপুরে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০৫

মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জুলাই আন্দোলনের শহীদ সোহানের শ্রীপুর উত্তরপাড়াস্থ কবর জিয়ারত করা হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জা

কর্মসূচির শুরুতে জুলাই আন্দোলনের শহীদ সোহানের শ্রীপুর উত্তরপাড়াস্থ কবর জিয়ারত করা হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

নানো হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইয়াছিন শুভ এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোরদার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও মাসুদ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জয়নুল আবেদীন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।

আলোচনা সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন জুলাই আন্দোলনের শহীদ সোহানের বাবা সেকেন্দার শাহ, শহীদ আসিফ ইকবাল রাব্বির চাচা হামিম মোল্লা এবং আন্দোলনে গুরুতর আহত সোহেল রানা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের সমাপ্তিতে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী।