সারাদেশ

সিদ্ধিরগঞ্জে তালাকের পর সাবেক স্ত্রীকে আটকে রেখে ধর্ষণ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে তালাকের পর সাবেক স্ত্রীকে আটকে রেখে ধর্ষণ

প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, রাত ১১:২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীকে দুই দিন ঘরে আটকে রেখে মারধর ও ধর্ষণের অভিযোগে এ.এস.এম তানভীন সিদ্দীকি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের অপরাধে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিয়ের পর থেকেই মাদকাসক্ত তানভীন সিদ্দীকি যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি স্বামীকে তালাক দেন ওই নারী। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকতেন। গত ১৩ জুলাই সন্ধ্যায় তানভীন জোরপূর্বক তার সাবেক স্ত্রীর বাসায় প্রবেশ করে তাকে জিম্মি করে এবং ১৫ জুলাই ভোরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে সন্তানদেরসহ তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আজিবপুর এলাকায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় দুই সহযোগীকে আটকের পর তাদের তথ্যেও ভিত্তিতে সাইলোগেট এলাকা থেকে মূল অভিযুক্ত তানভীনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।