এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, আঃ রশিদ, মো. রাসেল, মো. জুয়েল, মহিউদ্দিন, মো. সাকিব, রোহন, ফেরদৌস, রাশিদা বেগম, তামান্না বেগম, বেবি বেগম ও টিনি বেগম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে চলাচলের রাস্তা ও একটি টিনের বেড়া নিয়ে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলছে। গত বৃহস্পতিবার সেই বেড়ার পুরোনো খুঁটি সংস্কার করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহাবুদ্দিনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে স্ত্রী শামীমা বেগম, ছোট ভাই নূরুল আমিন ও ভাতিজা জিসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আহত শাহাবুদ্দিন ও তার পরিবার প্রশাসনের কাছে এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই শরিফ জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মতামত