ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি তাদের অভিভাবকদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের মতে, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি শনাক্তের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা মো. আব্দুল জব্বার।
হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এবং নাসিক ৭ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. আব্দুল জব্বার বলেন, একটি জাতি গঠনে সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ চরিত্রও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. মোশারেফ হোসেন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ চর্চার বিকল্প নেই। তিনি অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার এবং অনর্থক আড্ডা থেকে বিরত থেকে সময়কে ইতিবাচক কাজে ব্যয় করার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণের আমীর মো. কফিল আহম্মেদ, নায়েবে আমীর মো. আব্দুল গফুর মোল্লা, কদমতলী ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি কাউসার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী ক্যাম্প অর্গানাইজার মো. দেলোয়ার হোসেন খান।
আয়োজকরা জানান, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
মতামত