গত মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ এলাকায় চাষাঢ়া-আদমজী সড়কে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক। তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ এনসিপি নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এটি কেবল একটি স্থাপনা নয়, আমাদের গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের প্রতীক। আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়, যা পরবর্তীতে সারাদেশেই অনুসরণ করা হয়।
মতামত