সারাদেশ

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ৫

প্রিন্ট
ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ৫

প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, রাত ১১:১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ফতুল্লার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পারুল (৫৫), মো. রফিকুল ইসলাম ওরফে রফিক লাল (৫৪), যুবলীগ নেতা মো. ওয়াজেদ মিয়া (৫০), আবুল কালাম (৪৮) এবং সুমন (২৯)।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।