নিহত তানিয়া আক্তার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে স্বামী সোহাগ তার মামাতো বোন নাছিমার কাছে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় তানিয়া সকাল ৭টায় গার্মেন্টসে ডিউটিতে চলে গেছেন জানিয়ে তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন। বেলা সাড়ে ১১টার দিকে নাছিমা চাবি দিয়ে ঘর খুলে ভেতরে তানিয়াকে অচেতন ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল খানপুর হাসপাতালে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মতামত