সারাদেশ

সোনারগাঁয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪

প্রিন্ট
সোনারগাঁয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৫৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মায়া আলম (৪০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া আলম ভোলার বাসিন্দা এবং সোনাখালী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন। আহতরা হলেন, মো. শহিদ, মো. আলিনুর, মো. টিকা খান ও মো. সুরুজ মিয়া। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাখালী এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পথচারী মায়া আলমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।