বুধবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের নেতৃত্বে নিলক্ষিয়া ইউনিয়নের কুকরা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬টি রিংজাল এবং ২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মাছের নিরাপদ প্রজনন, জলজ সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত