পুলিশ জানায়, রবিবার ২ আগস্ট দুপুরে সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপাড়া বড়মাঠের পশ্চিম পাশে ঈদের নামাজের মিম্বরসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই মো. লিখন হোসেন। তার সঙ্গে এএসআই সারোয়ার জাহানসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানের সময় উত্তর বোচাপুকুর এলাকার শরিফুল ইসলাম ১৯ কে আটক করা হয়। তিনি মৃত আব্বাস আলীর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা লাল রঙের একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৮০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে সন্দেহ করা দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তিনি মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতাও কামনা করেন। পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে সন্দেহ করা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে সন্দেহ করা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মতামত