স্থানীয়দের ভাষ্য, বর্তমানে তরুণদের একটি অংশ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। তাদের মাঠমুখী করে সুস্থ বিনোদন ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারায় অভ্যস্ত করে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সেই ভাবনা থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকদের হাতে প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ ও জার্সি তুলে দেওয়া হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে মিজানুর রহমান মিজান বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা সম্ভব। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল। তাদের মতে, তরুণদের হাতে ক্রীড়া উপকরণ তুলে দেওয়ার মতো উদ্যোগ শুধু খেলাধুলার প্রসারই ঘটাবে না, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।
এলাকাবাসীর আশা, ভবিষ্যতেও তরুণদের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মতামত