আহতদের মধ্যে ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি ইমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম ইকবাল, মহানগর সভাপতি অমিত হাসান এবং ছাত্রদলের কর্মী তুহিন আহমেদ ও রবিনসহ বেশ কয়েকজনের নাম জানা গেছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। মহানগর শিবির সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, ক্যাম্পাস দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে ছাত্রদল পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া জানান, শিবিরের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানালে তারাই উল্টো ছাত্রদলের ওপর অতর্কিত হামলা চালায়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে গেটের বাইরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসানুজ্জামান জানান, বক্তব্য দেওয়া কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত