সারাদেশ

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

প্রিন্ট
শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৮:৫০

মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মুন্সি জয়নুল আবেদীন, সদস্য খন্দকার আবু নঈম ও বাসুদেব মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারীসহ শিক্ষকমণ্ডলী।

এ সময় প্রধান অতিথিসহ অন্য বক্তারা সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান বাড়িয়ে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।