স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ আট বছর ধরে ওই ওয়ার্ডে স্থায়ী কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরাও। পানির নিচে রাস্তাঘাট তলিয়ে থাকায় দৈনন্দিন কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
ভূক্তভোগী এলাকাবাসী জানান, প্রায় পাঁচ থেকে ছয় হাজার জনসংখ্যার এই অঞ্চলে দ্রুত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট নির্মাণ করা না হলে দুর্ভোগ আরও তীব্র হবে। অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মতামত