বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। যুবকরাই যেকোনো পরিবর্তনের মূল চালিকাশক্তি। ২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী প্রত্যাশা পূরণে তরুণ সমাজকে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। সমাবেশ শেষে কাঁচপুর মহাসড়কে এক যুব র্যালি অনুষ্ঠিত হয়।
মতামত