বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ১২ আগস্ট ভোরে বন্দর থানার মদনগঞ্জ বটতলা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ মে বেলা সাড়ে ১১টায় মদনগঞ্জ শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে জুয়েল নামের ওই তরুণকে হত্যা করা হয়। ওই ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত