সারাদেশ

সিদ্ধিরগঞ্জ এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জ এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ২:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রাকিবুর রহমান সাগর।

গত ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক আদেশে ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এডহক কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো. রাকিবুর রহমান সাগর (এল.এল.বি.), সদস্য সচিব প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্য মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য: মো. মোহসীন হোসেন।

বোর্ডের এই আদেশের অনুলিপি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সদয় অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মো. রাকিবুর রহমান সাগর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এই দায়িত্ব আমার কাছে একটি বড় আমানত। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুদৃঢ় সমন্বয় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলকে এলাকার অন্যতম শীর্ষস্থানীয় ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই তাঁদের মূল লক্ষ্য। নবগঠিত এই এডহক কমিটি শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নির্ধারিত মেয়াদের মধ্যে নিয়মিত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যেও কাজ করবে।