রোববার (১৬ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাফি মাসদাইর এলাকার মৃত সেলিমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ মে সকালে সাদা পোশাকে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ফতুল্লার বোয়ালিয়া খালপাড় পানির ট্যাংকি এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী তথ্য সংগ্রহে যায়। এ সময় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদ, গিট্টু রিপন ও সেলিমসহ তাদের সহযোগীরা র্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। র্যাব সদস্যরা পরিচয়পত্র প্রদর্শন ও পরিচয় নিশ্চিত করে জ্যাকেট পরলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তারা পিস্তল, চাইনিজ কুড়াল, দা, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের তিন সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
র্যাব-১১ এর সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ওপর নজরদারি চালিয়ে তদন্তে সম্পৃক্ততা পাওয়া আসামি রাফিকে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত