উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ডা. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এ সময় প্রিন্সিপাল ইকবাল হোসেন, অধ্যাপক আব্দুল গাফফার খান, ডা. নাঈমুর রহমান খালেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে দলীয় কার্যক্রম ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে নেতারা বক্তব্য দেন।
মতামত