সারাদেশ

কবি কাজী কাদের নওয়াজের বাড়িতে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ

প্রিন্ট
কবি কাজী কাদের নওয়াজের বাড়িতে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৬

মাগুরার শ্রীপুরে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। শনিবার সকাল ১১টায় উপজেলা শাখার উদ্যোগে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণ করা হয়।

কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. সাইফুল্লাহ, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়া।

কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও শিশু-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ এবং অবাধে গাছ কাটা ও ইটভাটার দূষণ রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।