সারাদেশ

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

প্রিন্ট
মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৫৩

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) পরিচালিত অভিযানে নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।