বিনোদন

অভিনেত্রী সামান্থার নতুন জীবন গাঁটছড়া বাঁধলেন পরিচালক রাজ নিদিমোরুর সাথে

প্রিন্ট
অভিনেত্রী সামান্থার নতুন জীবন গাঁটছড়া বাঁধলেন পরিচালক রাজ নিদিমোরুর সাথে

প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪০

অবশেষে সব জল্পনার অবসান। দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) সকালে এই তারকা জুটি তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

 বিবাহের বিশেষ মুহূর্তঅনুষ্ঠান স্থল: তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন তারা।অনুষ্ঠানের ধরন: এটি ছিল একটি অত্যন্ত অন্তরঙ্গ এবং আধ্যাত্মিক পরিবেশের অনুষ্ঠান।উপস্থিতি: পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব নিয়ে মাত্র ৩০ জন অতিথি এই ব্যক্তিগত আয়োজনে উপস্থিত ছিলেন। সামান্থা বিবাহের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী লাল শাড়ি পরেছিলেন। 

কাজ থেকেই সম্পর্কের বাঁধনধারণা করা হয়, রাজ নিদিমোরু এবং তাঁর সঙ্গী কৃষ্ণা ডিকে (যৌথভাবে রাজ ও ডিকে নামে পরিচিত) পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজগুলোতে কাজ করতে গিয়েই এই জুটির প্রেমের সম্পর্ক শুরু হয়। সামান্থা অভিনয় করেছেন রাজ ও ডিকে পরিচালিত জনপ্রিয় থ্রিলার সিরিজ (দ্য ফ্যামিলি ম্যান ২) এবং সম্প্রতি মুক্তি পাওয়া সিটাডেল হানি বানিতে। এই কাজের সূত্রেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। কে এই রাজ নিদিমোরু সামান্থার নতুন জীবনসঙ্গী রাজ নিদিমোরু ভারতীয় চলচ্চিত্র এবং ওটিটি দুনিয়ার একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি একজন সফল পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। 

কৃষ্ণা ডিকে-এর সঙ্গে তিনি \'রাজ ও ডিকে\' জুটি হিসেবে পরিচিত। উল্লেখযোগ্য তাদের নির্মিত কাজের মধ্যে রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান, ফরজি, এবং গানস ও গুলাবস। তাদের কাজে যেমন তীক্ষণ ব্যঙ্গ থাকে, তেমনি উঠে আসে বাস্তব জীবনের টানাপড়েন। রাজ নিদিমোরুর জন্ম অন্ধপ্রদেশের তিরুপতি অঞ্চলে। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। সফটওয়্যার কোম্পানির চাকরি ছেড়ে তিনি সিনেমা জগতে ঝুঁকেছিলেন। পূর্বের সম্পর্কএটি সামান্থা ও রাজ উভয়েরই দ্বিতীয় বিবাহ।