কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের ভাই বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান (৭৩) আর নেই। ব্রেনস্ট্রোকের পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের পরিচয়: চিরকুমার রেজাউর রহমান ছিলেন কবি হাসান হাফিজের চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তৃতীয়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলাহীনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
বুধবার বাদ আসর এলাহীনগর নবীনগর হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ থানা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
মতামত