শীতলক্ষ্যা নদীতে ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া গতিতে বাল্কহেড পরিচালনার দায়ে সুকানীসহ দু'জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বন্দর থানার চর ধলেশ্বরীর কাছে শীতলক্ষ্যা নদী থেকে এম.বি. মিহরিমা এন্ড নাজমা নামের বাল্কহেডটি আটক করে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি। টহল ডিউটি চলাকালে নৌ পুলিশ দেখতে পায় বাল্কহেডটি দ্রুত ও ঝুঁকিপূর্ণভাবে মেঘনা ব্রিজ এলাকা থেকে নারায়ণগঞ্জের দিকে আসছিল। পরে স্পিডবোট নিয়ে ধাওয়া করে বাল্কহেডটি জব্দসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। সৈয়দ আব্বাছ উদ্দিন (৩২) সুকানী, মো. আবু কালাম (৩৫) তার উভয় পটুয়াখালীর জেলার বাসিন্দা।
এই ঘটনায় কলাগাছিয়া নৌ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দু'জনকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ইঞ্জিন চালিত বালু বোঝাই বাল্কহেডটি।
মতামত