সারাদেশ

কাঁচপুরে ৭০ লাখ টাকার জাটকা জব্দ করলো কোস্ট গার্ড

প্রিন্ট
কাঁচপুরে ৭০ লাখ টাকার জাটকা জব্দ করলো কোস্ট গার্ড

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ ডিসেম্বর রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। তবে চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।