সারাদেশ

রূপগঞ্জে দূষণের দায়ে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রিন্ট
রূপগঞ্জে দূষণের দায়ে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে এই দূষণকারী কারখানাটির কার্যক্রম বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অবৈধভাবে পরিচালিত কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।