সারাদেশ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: দীর্ঘ লাফে দেশসেরা তিনে শ্রীপুরের ছাকিন

প্রিন্ট
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: দীর্ঘ লাফে দেশসেরা তিনে শ্রীপুরের ছাকিন

প্রকাশিত : ১৫ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৫৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ দীর্ঘ লাফে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে মাগুরার শ্রীপুর উপজেলার কৃতি শিক্ষার্থী ছাকিন বিশ্বাস। সোমবার (১৫ জুন) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এই প্রতিযোগিতায় সে খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে এই গৌরবময় সাফল্য লাভ করে।

ছাকিন বিশ্বাস শ্রীপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার কল্যাণপুর গ্রামের মো. সামাদ বিশ্বাসের ছেলে।

জাতীয় পর্যায়ে তার এই অসামান্য অর্জনে বিদ্যালয়, পরিবারসহ পুরো মাগুরা জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী জানান, ছাকিনের এই সাফল্য গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে। তারা ছাকিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রীড়াজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।