ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে তার ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেন।
শুক্রবার (১২ ডিসেম্ব) ১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ এই দাবি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সহ প্রচার সম্পাদক মোস্তফা তালুকদার, শহর শাখা উত্তরের সভাপতি মুহা. কবির হোসেন, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী নির্বাচনে এসকল সন্ত্রাসী, চাঁদাবাজদের কোন স্থান আর সমাজে থাকবে না। যদি কেউ অপরাধ করে তার আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হবে। মুফতি মাসুম বিল্লাহ প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীরা বিভিন্ন উপায়ে ছাড় পেয়ে গেলে তারা বেপরোয়া হয়ে যায়।
মতামত