সারাদেশ

বন্দরে আওয়ামী লীগ নেতার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি ১২ লাখ টাকা

প্রিন্ট
বন্দরে আওয়ামী লীগ নেতার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি ১২ লাখ টাকা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ধামগর ইউনিয়নের কুড়িপাড়া বটতলাস্থ মদনপুর টু মদনগঞ্জ মহাসড়কের পাশে গোডাউনটিতে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনের মেশিনের ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়। মালিকপক্ষের দাবি এই অগ্নিকাণ্ডে গোডাউনসহ মালামাল পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।