নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও সাদিপুর আমগাঁও এলাকায় অভিযান চালায়। আমগাঁও নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লিঃ-এর সামনের পাকা রাস্তার ওপর থেকে মনির হোসেনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন রূপগঞ্জ থানার ইসলামবাগ পশ্চিম কালী আমলাব এলাকায় বাসিন্দা। বর্তমানে তিনি রূপগঞ্জের সিংলাব এলাকায় ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত