সারাদেশ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ

প্রিন্ট
সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ১২:১২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় শহীদ স্কয়ারে এসে শেষ হয়।

মিছিল শেষে শহীদ স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঢাকা-৮ ও চট্টগ্রাম-৮ আসনে প্রার্থীদের ওপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।