সারাদেশ

কুড়িগ্রামে নাইট গার্ডকে হত্যা করে টাকা ছিনতাই

প্রিন্ট
কুড়িগ্রামে নাইট গার্ডকে হত্যা করে টাকা ছিনতাই

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের কোম্পানির অফিসে তালা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত নাইট গার্ড তপন সরকার বাধা দিলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গভীর রাতে দুস্কৃতকারীরা অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকে। নাইট গার্ড তপন সরকার বাধা দিলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অফিসের ক্যাশে থাকা নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রত্যন্ত এই গ্রামীণ এলাকায় এমন নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।