সারাদেশ

মাগুরা শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রিন্ট
মাগুরা শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৪৮ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪৭

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানা ওসির রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) আবু বকর। পাশাপাশি শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এবং দি ফিনান্সিয়াল পোস্ট-এর মাগুরা জেলা প্রতিনিধি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত ও লোকসমাজ পত্রিকার প্রতিনিধি মো. নাসিরুল ইসলামসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত ওসি শাহিন মিয়া এলাকায় মাদক, বিকাশ প্রতারণা এবং গ্রাম্য কোন্দল সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করার বিষয়ে আলোচনা করেন। অপরাধ দমনে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতারা নবাগত ওসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।