সারাদেশ

বটিয়াঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ

প্রিন্ট
বটিয়াঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৬

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান-এর সভাপতিত্বে সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার, কৃষি অফিসার, সিনিয়র মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, সমাজসেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, মোঃ কামরুল ইসলাম প্রমুখ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।