সারাদেশ

ছাত্র নেতা অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপি নেতারা

প্রিন্ট
ছাত্র নেতা অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপি নেতারা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও নিউ জেনারেশন্স বাংলাদেশ-এনজিবির আহ্বায়ক মো: মেহরাব হোসেন প্রভাত দীর্ঘদিন ধরে অসুস্থ। রবিবার (১৪ ডিসেম্বর) তাকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

গত সোমবার (৮ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তিনি ঢাকা মগবাজার ইনসাফ বারাকাহ জেনারেল হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মেহরাব হোসেন প্রভাত সকলের কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত, নারায়ণগঞ্জ জেলার এনসিপির সিনিয়র সদস্য সোহেল খান সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।