সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ১১১টি অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ পুলিশ

প্রিন্ট
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ১১১টি অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ পুলিশ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩২

গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া মোট ১৫১টি অস্ত্রের মধ্যে ১১১টি অস্ত্র ও ১ হাজার ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাকি ৪০টি অস্ত্র ও প্রায় সাড়ে সাত হাজার রাউন্ড গুলির খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লুট হওয়া ১৫১টি অস্ত্রের মধ্যে ১১১টি উদ্ধার হলেও এখনও ৪০টি অস্ত্র ও ৭ হাজার ৫১৮ রাউন্ড গুলির সন্ধান মেলেনি।

জেলা পুলিশ সূত্র অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে অরাজকতার সুযোগে জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানাসহ একাধিক কেন্দ্র থেকে ১৫১টি বিভিন্ন ধরনের অস্ত্র চাইনিজ রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান ইত্যাদি এবং ৯ হাজার ২৫ রাউন্ড গুলি লুট করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের জানান, অস্ত্র উদ্ধারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগেই বাকি অস্ত্রগুলো উদ্ধারের লক্ষ্যে জেলা পুলিশ সচেষ্ট রয়েছে।