সারাদেশ

বুদ্ধিজীবী দিবস উদযাপন: ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের

প্রিন্ট
বুদ্ধিজীবী দিবস উদযাপন: ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩৯

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর শোক স্মরণ করে ষড়যন্ত্র রুখে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। সভার সভাপতি জেলা প্রশাসক রায়হান কবীর বলেন, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। এখনো এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। সকলে মিলে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, অন্যথায় ফ্যাসিস্টরা আবার থাবা মারতে পারে। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, ১৪ই ডিসেম্বর জাতিকে মেধা শূন্য করার জন্য নির্বিচারে মেধাবীদের হত্যা করা হয়েছিল। তাদের তৎপরতা এখনো চলছে, তাই এই শূন্যতা পূরণে কাজ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে। আলোচনা সভায় সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে শহীদদের স্মরণে কোরআন তেলওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।