ডাকসু ভিপি সাদিক কায়েম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশেই রেখেই তাকেসহ সরকারের তিন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তিনি এই দাবি জানান। এসময় পাশে দাঁড়িয়ে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছুটা বিব্রত দেখাচ্ছিল।
ভিপি সাদিক কায়েম বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
ওসমান হাদির ওপর হামলা গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল অর্গানের গাফিলতি প্রমাণিত হলে তাদের জবাবদিহির আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এই সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করারও দাবি জানান তিনি। আলটিমেটামের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি।
মতামত