সারাদেশ

বটিয়াঘাটায় বিজয় দিবস হাডুডু: চ্যাম্পিয়ন বালিয়াডাঙ্গা ইউনিয়ন

প্রিন্ট
বটিয়াঘাটায় বিজয় দিবস হাডুডু: চ্যাম্পিয়ন বালিয়াডাঙ্গা ইউনিয়ন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩৬

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় খেলা হাডুডুর চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতটি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে চূড়ান্ত পর্বের খেলায় ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, প্রাণীসম্পদ অফিসার ডা. তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। শত শত ক্রীড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন।