নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি দক্ষিণপাড়া এলাকায় রাতের আঁধারে একটি মাছের খামার থেকে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী খামার মালিক আসলাম হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আসলাম হোসেন উল্লেখ করেন, জালকুড়ি দক্ষিণপাড়া মন্দিররোড এলাকায় তাদের যৌথভাবে লিজ নেওয়া মাছের খামারে প্রায় ১২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া ছিল। গত ১৫ ডিসেম্বর গভীর রাতে অজ্ঞাত চোরেরা সেই খামার থেকে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে। এতে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত