মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এই র্যালির আয়োজন করা হয়।
সকাল ৯টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সেকেন্দার আলী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশপ্রেম, সততা ও ন্যায়বিচারের ভিত্তিতে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মতামত